তেঁতুলতলা বাজারে ৬ নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাবু মল্লিকের গণসংযোগ
আসন্ন ৬ নং ডাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান (বাবু মল্লিক)।
আজ (২১ জুলাই, ২০২৬) দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী তেঁতুলতলা বাজারে ব্যবসায়ী, সাধারণ পথচারী ও স্থানীয় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় এবং দেখা-সাক্ষাৎ করেন।
গণসংযোগকালে বাবু মল্লিক বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে হাত মেলান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ডাকুয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত মেহনতি মানুষের সেবা এবং একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সমর্থন প্রার্থনা করেন।
তেঁতুলতলা বাজারের স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং তার এই আন্তরিক পথচলাকে সাধুবাদ জানান। ডাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আবুল কালাম মল্লিক-এর সুযোগ্য সন্তান হওয়ায় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গণসংযোগে বাবু মল্লিকের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক সহযোদ্ধা এবং তরুণ প্রজন্মের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন