ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নেই উল্লেখ করে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবদুল মোমিন বলেছেন, “আল্লাহর ভীতি ছাড়া সমাজ থেকে অপরাধ, সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মানুষের মধ্যে খোদাভীতি ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

​শুক্রবার (১৪ আগস্ট) এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবদুল মোমিন আরও বলেন, সমাজকে অন্যায় ও অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার জরুরি। তিনি কর্মীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলে একটি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

​শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হক, থানা অর্থ সম্পাদক নাসির উদ্দিন খোকন এবং থানা তরবিয়ত সম্পাদক মাওলানা আবু হানিফসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​শিক্ষা শিবির অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নেই উল্লেখ করে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবদুল মোমিন বলেছেন, “আল্লাহর ভীতি ছাড়া সমাজ থেকে অপরাধ, সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মানুষের মধ্যে খোদাভীতি ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

​শুক্রবার (১৪ আগস্ট) এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবদুল মোমিন আরও বলেন, সমাজকে অন্যায় ও অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার জরুরি। তিনি কর্মীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলে একটি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

​শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হক, থানা অর্থ সম্পাদক নাসির উদ্দিন খোকন এবং থানা তরবিয়ত সম্পাদক মাওলানা আবু হানিফসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​শিক্ষা শিবির অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত