সরকারের নীতির বিরোধিতায় নারায়ণগঞ্জে জামায়াতের এপিপি, এজিপির পদত্যাগ
বর্তমান সরকারের একাধিক পদক্ষেপ ও অবস্থানের সাথে নীতিগত মতপার্থক্য প্রকাশ করে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ জজ কোর্টের এপিপি ও অতিরিক্ত গভর্নমেন্ট প্লীডার (এ.জি.পি) ৭ জনের পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা প্রশাসক বরাবর।
পদত্যাগ পত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্তার হোসেন, অ্যাডভোকেট মসুদুর রহমান।
অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন (এজিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান। অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার।
এসময় তারা বলেন বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু অবস্থান ‘জুলাই সনদ’-এর চেতনার বিরোধী এবং বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী হওয়ায় তারা স্বীয় পদে বহাল থাকতে পারছেন না।
পদত্যাগপত্রে উল্লেখিত মূল কারণসমূহজুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা ও বিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ।
বিচার বিভাগের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা করা।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় সরকার ও সরকারি দলের প্রভাব 'জুলাই ২৪'-এর পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে বলে উল্লেখ করেন তিনি। এসব সিদ্ধান্তের কারণে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানিক শাসনব্যবস্থা এবং আইনের শাসন মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মনে করেন।
এসময় তারা আরও জানান, সার্বিক পরিস্থিতিতে বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এপিপি, এজিপি পদ থেকে পদত্যাগ করছেন। পদত্যাগপত্রের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এবং বিজ্ঞ জি.পি.-র অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন