বন্দরে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাদের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উজ্জল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম জিতু জেলা ছাত্রলীগের সদস্য। মেজবাউদ্দিন যুবলীগ সদস্য। এছাড়া বাকি ৩ জন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি হিসেবে ওই ৬ নেতাকর্মীকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আজ শুক্রবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন