নারায়ণগঞ্জে ছাত্র শিবিরের জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই এই ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়।
সাংস্কৃতিক এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অমিত হাসান এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি আমজাদ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক ইমরান আকাশ।
জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মরণে এই সাংস্কৃতিক সন্ধ্যায় নানা বৈচিত্রময় আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই প্রদর্শনী: অভ্যুত্থানের স্মৃতি ও চিত্র প্রদর্শনী। বিপ্লবী পরিবেশনা: জুলাইয়ের গান, নাটিকা, কবিতা আবৃত্তি এবং একক অভিনয়। বিশেষ আকর্ষণ: শিশু শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে দেশাত্মবোধক ও বিপ্লবী গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা সুর সম্রাট, গীতিকার ও সুরকার মশিউর রহমান, সসাস-এর সাবেক অফিস সম্পাদক হাদিউজ্জামান বুলবুল এবং জাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক ক্বারী এনায়েত উল্লাহ সাইফি।
এছাড়াও দলীয় পরিবেশনায় অংশ নেবে নারায়ণগঞ্জ কালচারাল একাডেমীর ‘ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ’ এবং নারায়ণগঞ্জ মহানগরীর ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের লড়াকু চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উন্মুক্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে সর্বস্তরের সাধারণ জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন