ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মদনপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পথচারী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতার বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

কার্যক্রমে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ খলিলুর রহমান মেম্বার 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম হোমিও হলের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ ইছহাক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংবাদিক দ্বীন ইসলাম, সোসাইটির সহ-সভাপতি মাসুম আকন। এছাড়াও সোসাইটির সদস্য উজ্জ্বল, জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশ, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টব ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু একটি নির্দিষ্ট এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই হবে না; প্রতিটি বাড়ি, প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলকে পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি মদনপুর বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার চালানোর আহ্ব

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত