হাফসার মৃত্যু: মোস্তাফিজুর ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন টিপু
মাত্র ১০ মাস বয়সী শিশু হাফসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। অসহায় তন্ময়ের মেয়ে হাফসা নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ সেপ্টেম্বর রাতে মারা যায়।
সন্তান হারানোর শোকের সঙ্গে হাসপাতালের বকেয়া বিল পরিশোধের দুশ্চিন্তায় পরিবারটি যখন অসহায় হয়ে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
জানা গেছে, হাফসার চিকিৎসা বাবদ প্রায় ১ লাখ টাকা বিল বকেয়া ছিল। শিশুটির পরিবারের অসহায়ত্বের কথা জানতে পেরে টিপু ভাই মরহুম মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে ওই ১ লাখ টাকা বিল পরিশোধের ব্যবস্থা করে দেন। একই সঙ্গে শিশুটির দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়।
মানবিক সহায়তার পাশাপাশি পথশিশু, অনাথ ও অসহায় শিশুদের খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদানেও আবু আল ইউসুফ খান টিপুর ভূমিকা রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের খাবার ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
একটি শিশুকে হারানোর শোক কোনো সহায়তায় পূরণ হওয়ার নয়। তবে এমন কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ এবং দাফন-কাফনের ব্যবস্থা করা মানবিকতার একটি দৃষ্টান্ত।
হাফসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। আল্লাহ তাআলা ছোট্ট হাফসাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন ।
আপনার মতামত লিখুন