ঢাকা   সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৩,৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর জেলা প্রশাসনের

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করতে ৩,৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এই টেস্ট কিট হস্তান্তর করা হয়।

​সম্প্রতি জেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক তদারকি ও চিকিৎসাসেবা সহজতর করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হস্তান্তরিত এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ সম্ভব হবে, যা সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। হাসপাতালের রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​একই সাথে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার এবং নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৩,৭০০ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর জেলা প্রশাসনের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করতে ৩,৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এই টেস্ট কিট হস্তান্তর করা হয়।

​সম্প্রতি জেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক তদারকি ও চিকিৎসাসেবা সহজতর করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হস্তান্তরিত এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ সম্ভব হবে, যা সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। হাসপাতালের রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​একই সাথে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার এবং নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত