ঢাকা   রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাইয়ুমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী জসিম উদ্দিনের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ।

​রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার হাসপাতালে চিকিৎসাধীন আহত জসিম উদ্দিনের শয্যাপাশে যান তিনি। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার বিবরণ শোনেন।

​পরিদর্শনকালে মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, "শান্তিপূর্ণ রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। অপরাধিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব।" একই সাথে তিনি আহত জসিম উদ্দিনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

​এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং জামায়াত নেতা শফিউর রহমান অপুসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার কাইয়ুমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী জসিম উদ্দিনের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ।

​রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার হাসপাতালে চিকিৎসাধীন আহত জসিম উদ্দিনের শয্যাপাশে যান তিনি। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার বিবরণ শোনেন।

​পরিদর্শনকালে মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, "শান্তিপূর্ণ রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। অপরাধিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব।" একই সাথে তিনি আহত জসিম উদ্দিনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

​এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং জামায়াত নেতা শফিউর রহমান অপুসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত