ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর নবীগঞ্জ মেলায় আচারের প্যাকেটে কিলবিল করছে জ্যান্ত পোকা, চরম স্বাস্থ্যঝুঁকিতে দর্শনার্থীরা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বন্দর নবীগঞ্জ মেলায় আচারের প্যাকেটে কিলবিল করছে জ্যান্ত পোকা, চরম স্বাস্থ্যঝুঁকিতে দর্শনার্থীরা

বন্দর উপজেলার ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় ঘুরতে এসে প্রিয় ‘বার্মিজ আচার’ কিনে প্রতারিত ও আতঙ্কিত হয়েছেন সাধারণ দর্শনার্থীরা। গাড়িতে করে বিক্রি করা চটকদার এই আচারের প্যাকেটের ভেতরে কিলবিল করতে দেখা গেছে জ্যান্ত পোকা। এ ঘটনায় মেলায় আগত ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ৯০-এর দশকের জনপ্রিয় এই বার্মিজ আচার মেলায় গাড়ি নিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছিল। আকর্ষণীয় লোভনীয় খাবার ভেবে অনেকেই শখ করে তা কেনেন। তবে প্যাকেট খুলে ভেতরের আচারে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখে চোখ চড়কগাছ হয় ক্রেতাদের। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের পছন্দের সুযোগ নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মেলা প্রাঙ্গণে এভাবে পচা, বাসি ও পোকাযুক্ত অস্বাস্থ্যকর আচার বিক্রি করছে।

​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পোকাযুক্ত ও দূষিত এই খাবার গ্রহণ অত্যন্ত বিপজ্জনক। এটি খেলে তীব্র ফুড পয়জনিং, অনবরত বমি ও পেটের মারাত্মক ইনফেকশন হতে পারে। বিশেষ করে মেলার প্রধান আকর্ষণ শিশুদের জন্য এই খাবার চরম শারীরিক ঝুঁকি তৈরি করছে।

​মেলায় আসা সচেতন দর্শনার্থীরা যেকোনো খাবার, বিশেষ করে জনপ্রিয় এসব আচার কেনার আগে ভালোভাবে দেখে-শুনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সাথে নবীগঞ্জ মেলায় ভেজাল ও নোংরা খাবার বিক্রি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করেছেন তারা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দর নবীগঞ্জ মেলায় আচারের প্যাকেটে কিলবিল করছে জ্যান্ত পোকা, চরম স্বাস্থ্যঝুঁকিতে দর্শনার্থীরা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বন্দর উপজেলার ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় ঘুরতে এসে প্রিয় ‘বার্মিজ আচার’ কিনে প্রতারিত ও আতঙ্কিত হয়েছেন সাধারণ দর্শনার্থীরা। গাড়িতে করে বিক্রি করা চটকদার এই আচারের প্যাকেটের ভেতরে কিলবিল করতে দেখা গেছে জ্যান্ত পোকা। এ ঘটনায় মেলায় আগত ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ৯০-এর দশকের জনপ্রিয় এই বার্মিজ আচার মেলায় গাড়ি নিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছিল। আকর্ষণীয় লোভনীয় খাবার ভেবে অনেকেই শখ করে তা কেনেন। তবে প্যাকেট খুলে ভেতরের আচারে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখে চোখ চড়কগাছ হয় ক্রেতাদের। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের পছন্দের সুযোগ নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মেলা প্রাঙ্গণে এভাবে পচা, বাসি ও পোকাযুক্ত অস্বাস্থ্যকর আচার বিক্রি করছে।

​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পোকাযুক্ত ও দূষিত এই খাবার গ্রহণ অত্যন্ত বিপজ্জনক। এটি খেলে তীব্র ফুড পয়জনিং, অনবরত বমি ও পেটের মারাত্মক ইনফেকশন হতে পারে। বিশেষ করে মেলার প্রধান আকর্ষণ শিশুদের জন্য এই খাবার চরম শারীরিক ঝুঁকি তৈরি করছে।

​মেলায় আসা সচেতন দর্শনার্থীরা যেকোনো খাবার, বিশেষ করে জনপ্রিয় এসব আচার কেনার আগে ভালোভাবে দেখে-শুনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সাথে নবীগঞ্জ মেলায় ভেজাল ও নোংরা খাবার বিক্রি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করেছেন তারা।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত