ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে নতুন আতঙ্ক ‘জাকির খান পাওয়ার ফোর্স’, পোস্টার সাঁটিয়ে প্রভাবেই ক্ষুব্ধ নগরবাসী

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে নতুন আতঙ্ক ‘জাকির খান পাওয়ার ফোর্স’, পোস্টার সাঁটিয়ে প্রভাবেই ক্ষুব্ধ নগরবাসী

নারায়ণগঞ্জে বিএনপির পদহীন নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ নামে একটি বলয়ের আত্মপ্রকাশ ঘিরে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় জাকির খানের ছবি সংবলিত রঙিন পোস্টার সাঁটিয়ে আত্মপ্রচার চালাচ্ছে একদল অনুসারী, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা ও ভীতি তৈরি হয়েছে।

​সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকার দেওয়ালে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ নাম দিয়ে পোস্টার সাঁটানো হয়। পোস্টারের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের জাকির খানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিচ্ছে। স্থানীয়দের প্রশ্ন—এটি কি কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন, নাকি ক্ষমতার দাপট দেখানোর নতুন কোনো সন্ত্রাসী গোষ্ঠী?

​হঠাৎ করে নতুন এই নামে বলয় তৈরি হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাড়ির মালিকরা। তাঁদের অভিযোগ, এ ধরনের নাম ব্যবহার করে এলাকাভিত্তিক প্রভাব বিস্তার এবং চাঁদাবাজি বা দখলের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ।

​এ বিষয়ে মুঠোফোনে জাকির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই সংগঠনের অস্তিত্ব বা পোস্টারিংয়ের বিষয়ে অনবগত থাকার দাবি করেন। তিনি জানান, "এ বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা এসব করছে, তা আমি খোঁজ নিয়ে দেখছি।"

​স্থানীয় সচেতন মহল মনে করছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে এ ধরনের শক্তি প্রদর্শনের অপচেষ্টা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে সাধারণ নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত না হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে নতুন আতঙ্ক ‘জাকির খান পাওয়ার ফোর্স’, পোস্টার সাঁটিয়ে প্রভাবেই ক্ষুব্ধ নগরবাসী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে বিএনপির পদহীন নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ নামে একটি বলয়ের আত্মপ্রকাশ ঘিরে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় জাকির খানের ছবি সংবলিত রঙিন পোস্টার সাঁটিয়ে আত্মপ্রচার চালাচ্ছে একদল অনুসারী, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা ও ভীতি তৈরি হয়েছে।

​সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকার দেওয়ালে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ নাম দিয়ে পোস্টার সাঁটানো হয়। পোস্টারের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের জাকির খানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিচ্ছে। স্থানীয়দের প্রশ্ন—এটি কি কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন, নাকি ক্ষমতার দাপট দেখানোর নতুন কোনো সন্ত্রাসী গোষ্ঠী?

​হঠাৎ করে নতুন এই নামে বলয় তৈরি হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাড়ির মালিকরা। তাঁদের অভিযোগ, এ ধরনের নাম ব্যবহার করে এলাকাভিত্তিক প্রভাব বিস্তার এবং চাঁদাবাজি বা দখলের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ।

​এ বিষয়ে মুঠোফোনে জাকির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই সংগঠনের অস্তিত্ব বা পোস্টারিংয়ের বিষয়ে অনবগত থাকার দাবি করেন। তিনি জানান, "এ বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা এসব করছে, তা আমি খোঁজ নিয়ে দেখছি।"

​স্থানীয় সচেতন মহল মনে করছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে এ ধরনের শক্তি প্রদর্শনের অপচেষ্টা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে সাধারণ নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত না হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত