ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক- ১

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক- ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আঃ হালিম মোল্লার ছেলে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভিকটিমের দাদি নাসিমা বেগম জানান, ভিকটিম আমার নাতনি।আমি গরিব মানুষ। আমার স্বামী অসুস্থ,মেয়েটার মা নেই, বাবা সংসারে অমনোযোগী। তাই মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। এমন ঘটনা ঘটবে বুঝতেই পারিনি।

ভিকটিমের অভিযোগ, অভিযুক্ত তাকে বাজার থেকে আসা-যাওয়ার পথে মজা ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। সর্বশেষ গতকাল খামারের রাখাল ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মোঃ জসীম উদ্দিন বলেন,ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারিক বলেন,ঘটনা জেনেছি। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক- ১

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আঃ হালিম মোল্লার ছেলে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভিকটিমের দাদি নাসিমা বেগম জানান, ভিকটিম আমার নাতনি।আমি গরিব মানুষ। আমার স্বামী অসুস্থ,মেয়েটার মা নেই, বাবা সংসারে অমনোযোগী। তাই মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। এমন ঘটনা ঘটবে বুঝতেই পারিনি।

ভিকটিমের অভিযোগ, অভিযুক্ত তাকে বাজার থেকে আসা-যাওয়ার পথে মজা ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। সর্বশেষ গতকাল খামারের রাখাল ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মোঃ জসীম উদ্দিন বলেন,ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারিক বলেন,ঘটনা জেনেছি। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত