ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বন্দরে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ‎

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত ৭ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক।সাড়ে ১০ টার দিকে মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে বন্দর থানাধীন চাঁনপুর সাকিনস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবাসহ লাকীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

‎বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত ৭ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক।সাড়ে ১০ টার দিকে মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে বন্দর থানাধীন চাঁনপুর সাকিনস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবাসহ লাকীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

‎বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত