সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে ‘সফি বাহিনী’র বিরুদ্ধে। আদালতের নিষেজ্ঞা থাকলেও সফি বাহিনী জোর পূবর্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলে বাঁধা দেয়ায় কাজী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এতে ভুক্তভোগী পরিবারটি আতংকে দিন কাটানোর পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মারে কাজ করছে। এ সময় বাধা দিলে কাজী পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরিবারটি আরো জানায়, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত তারা কাঙ্খিত সমাধান পায়নি। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। ফলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে অভিযোগের বিষয়ে ‘সফি বাহিনী’র লোকজন অস্বীকার করেন।
ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, “আমার বাবা ১৯৮০ সালে ২৮ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি আমরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে সরকারী সব ধরনের খাজনা পরিশোধ পূর্বক ভোগদখলে আছি। উক্ত জমি প্রতিপক্ষরা দখলে নিতে চাইলে আদালতের শরনাপন্ন হলে আদালত উক্ত জমির উপর স্থায়ী নিষেজ্ঞা প্রদান করেন। প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক আমাদের জমি দখলে নেয়ার পাঁয়তারা করছে। ”
তারা আরোও জানান, কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত মনোর উদ্দিনের ছেলে জুলহাস (৫৫), শফিকুল ইসলাম (৫০) এবং মেয়ে জাহনুর বেগম (৩৮), শাহিনুর বেগম (৩৭) ও গোলেনুর বেগম (৩৫), নুরুল হকের মেয়ে নুর জাহান বেগম, মৃত নুরুল কাজীর ছেলে নাহিদুল ইসলামসহ আরও ৩/৪ জন আমাদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলে নেয়ার জন্য নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানিসহ উক্ত জমির উপর জোর পূর্বক স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। এসব বিষয়ে বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমরা তাদের ভয়ে স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। কিছুদিন পূর্বে আমাদের দখলীয় জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে আমি বাঁধা প্রদান করি। এসময় তারা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। এসময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
ভুক্তভোগী পরিবারটি আদালতের নির্দেশ বাস্তবায়ন, জমি অবৈধ দখল মুক্ত রাখতে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “আদালতের আদেশ অমান্য করে কোনো ব্যক্তি জায়গা দখল বা সেখানে স্থাপনা নির্মাণ করতে পারেন না। তারপরও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। কেউ আদালতের আদেশ অমান্য করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন