ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এক যুবলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

তাদের মধ্যে মাদকসেবী ১২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, চুরি, ডাকাতির প্রস্তুতি ও ধর্ষণচেষ্টা মামলায় ১ জন করে আসামি রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানা এলাকার বিভিন্ন স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে বৈদ্যের বাজার ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য সাদ্দাম হোসেনকে (৩২)। তিনি হামছাদী গ্রামের মৃত আঃ বাতেনের ছেলে। এছাড়া নারী নির্যাতন ও ধর্ষণচেষ্টা মামলায় খিদিরপুর এলাকা থেকে মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যান্য অপরাধের মধ্যে চুরি মামলায় সাত ভাইয়াপাড়া এলাকা থেকে মোঃ সানোয়ার হোসেন ফাহিম (২২) এবং ডাকাতির প্রস্তুতির মামলায় বরগুনা সদরের বাসিন্দা হামিম মোঃ রহিমকে গ্রেফতার করা হয়। পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন বাড়ী চিনিস গ্রামের বাছেদ (৫৮) ও ছোট সাদিপুর গ্রামের মোঃ মেহেদুল ইসলাম (২৮)।

এছাড়া অভিযানকালে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোঃ সোহাগ (৩৪), মোঃ রিফাত (২৩), মোঃ স্বপন (১৯), মোঃ দেলোয়ার হোসেন (৪০), মোঃ সিজান (২৫), মোঃ মনির হোসেন (৪০), মোঃ মোসলেম (৩৮), মোঃ রিয়াজ (২৮), মোঃ শরিফ মিয়া (২৪), শামীম (৪৫), বাবু (২৫) ও মোঃ রিমনকে (২১) মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৮

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত