ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে পরিবহন অফিসে গোপন চেম্বারে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের বন্দরে একটি পরিবহন প্রতিষ্ঠানের অফিস কক্ষের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিএসসি (সিপিসি-১, নারায়ণগঞ্জ)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক মালিক বাবা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

‎

‎শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ওই পরিবহনের অফিসে অভিযান চালানো হয়।

‎

‎গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) এবং তাঁর ছেলে মো. মাসুম (৩২)।

‎

‎র‍্যাব-১১ সিপিসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুল করিমের একাধিক ট্রাক রয়েছে এবং তিনি ওই স্থানটি ট্রাক রাখার কাজে ব্যবহার করতেন। সেখানে তাঁর একটি অফিস কক্ষও রয়েছে। অভিযানকালে অফিস কক্ষের মেঝের নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বারের সন্ধান মেলে। পরবর্তীতে ওই চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

‎

‎গ্রেপ্তার বাবা-ছেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে পরিবহন অফিসে গোপন চেম্বারে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

‎নারায়ণগঞ্জের বন্দরে একটি পরিবহন প্রতিষ্ঠানের অফিস কক্ষের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিএসসি (সিপিসি-১, নারায়ণগঞ্জ)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক মালিক বাবা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

‎

‎শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ওই পরিবহনের অফিসে অভিযান চালানো হয়।

‎

‎গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) এবং তাঁর ছেলে মো. মাসুম (৩২)।

‎

‎র‍্যাব-১১ সিপিসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুল করিমের একাধিক ট্রাক রয়েছে এবং তিনি ওই স্থানটি ট্রাক রাখার কাজে ব্যবহার করতেন। সেখানে তাঁর একটি অফিস কক্ষও রয়েছে। অভিযানকালে অফিস কক্ষের মেঝের নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বারের সন্ধান মেলে। পরবর্তীতে ওই চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

‎

‎গ্রেপ্তার বাবা-ছেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত