ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান- আবদুল জব্বার

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন নাসিক মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে জানতে চান, তারা সমাজে পরিবর্তন, মাদকমুক্ত পরিবেশ, সন্ত্রাসমুক্ত সমাজ এবং জুলুম-অত্যাচারের অবসান চান কি না। তিনি বলেন, শুধু চাইলেই সমাজে পরিবর্তন আসে না; পরিবর্তনের জন্য বাস্তব কাজ করতে হবে।

​তিনি আরও বলেন, সমাজে বর্তমানে অন্যায়-অবিচার চলছে। এ অবস্থা থেকে উত্তরণে তাদের মূল কাজ হলো—‘মাদক চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, দখলদারিত্ব চাই না; ভালো ও ইনসাফপূর্ণ সমাজ চাই’—এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলা।

​বক্তব্যের একপর্যায়ে মাগরিবের আজান শুরু হলে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, আজান শেষ না হলে কথা ভালোভাবে শোনা যাবে না, তাই আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ড (সিদ্ধিরগঞ্জ) শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির আলি আক্কাস রুমন সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান- আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন নাসিক মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে জানতে চান, তারা সমাজে পরিবর্তন, মাদকমুক্ত পরিবেশ, সন্ত্রাসমুক্ত সমাজ এবং জুলুম-অত্যাচারের অবসান চান কি না। তিনি বলেন, শুধু চাইলেই সমাজে পরিবর্তন আসে না; পরিবর্তনের জন্য বাস্তব কাজ করতে হবে।

​তিনি আরও বলেন, সমাজে বর্তমানে অন্যায়-অবিচার চলছে। এ অবস্থা থেকে উত্তরণে তাদের মূল কাজ হলো—‘মাদক চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, দখলদারিত্ব চাই না; ভালো ও ইনসাফপূর্ণ সমাজ চাই’—এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলা।

​বক্তব্যের একপর্যায়ে মাগরিবের আজান শুরু হলে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, আজান শেষ না হলে কথা ভালোভাবে শোনা যাবে না, তাই আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ড (সিদ্ধিরগঞ্জ) শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির আলি আক্কাস রুমন সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত