ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

মিতালী মার্কেট ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আমির হোসেন বাদশার ওপর হত্যাচেষ্টার অভিযোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল এবং রাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে সাইনবোর্ড এলাকার বাসিন্দা আমির হোসেন বাদশা মিতালী মার্কেট এলাকায় অবস্থানকালে ৫০ থেকে ৬০ জনের একদল সশস্ত্র ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত অবস্থায় আমির হোসেন বাদশাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

​এ ঘটনায় মিতালী মার্কেট এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ফারুক -কে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও এখনো সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

​বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে, ​হামলার ঘটনার পর থেকেই মিতালী মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আজ শুক্রবার দুপুরে প্রতিবাদ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা এবং সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হোসেন। 

​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিগত ১৭ বছর আওয়ামী লীগের দোসরদের হামলা, মামলা ও চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন; ৫ আগস্টের পরও সেই দোসরদের একটি অংশ মার্কেটে নানা সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা বলির পাঁঠায় পরিণত হয়েছেন।

​বক্তারা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ও প্রশাসনের কাছে অবিলম্বে আমির হোসেন বাদশার ওপর হামলায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং মিতালী মার্কেটকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার জোর দাবি জানান।

​এ সময় বিক্ষোভ ও কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানার সেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিতালী মার্কেট ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত