ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ডাকুয়া ইউনিয়ন পরিষদে সেবা চরম ভোগান্তি চেয়ারম্যান অনুপস্থিতি


মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

 ডাকুয়া ইউনিয়ন পরিষদে সেবা চরম ভোগান্তি চেয়ারম্যান  অনুপস্থিতি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়ন পরিষদে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও সচিবের নিয়মিত অনুপস্থিতি, সেবাদানে ধীরগতি এবং বিভিন্ন সনদ প্রদানে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন ইউনিয়নের হাজারো বাসিন্দা।

​স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে গিয়ে অধিকাংশ সময়ই চেয়ারম্যান কিংবা সচিবকে পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় জরুরি প্রয়োজনে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে মানুষকে। সেবাগ্রহীতাদের এখন একটাই প্রশ্ন—‘চেয়ারম্যান কোথায়?’

​ভুক্তভোগীরা আরও জানান, জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ (পরিচয়পত্র) এবং ওয়ারিশ সনদ নিতে গেলে নির্ধারিত সরকারি ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এমনকি অতিরিক্ত টাকা দিয়েও সময়মতো জন্মনিবন্ধন বা প্রয়োজনীয় কাগজপত্র মিলছে না। সামান্য একটি সনদের জন্য দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছেন না সাধারণ মানুষ।

​ইউনিয়নের বাসিন্দাদের ক্ষোভ, দায়িত্বশীল জনপ্রতিনিধি ও সচিব নিয়মিত কার্যালয়ে না থাকায় নাগরিক সেবা পুরোপুরি ভেঙে পড়েছে। এই অচলাবস্থা কাটাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ডাকুয়া ইউনিয়ন পরিষদে সেবা চরম ভোগান্তি চেয়ারম্যান অনুপস্থিতি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image


পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়ন পরিষদে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও সচিবের নিয়মিত অনুপস্থিতি, সেবাদানে ধীরগতি এবং বিভিন্ন সনদ প্রদানে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন ইউনিয়নের হাজারো বাসিন্দা।

​স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে গিয়ে অধিকাংশ সময়ই চেয়ারম্যান কিংবা সচিবকে পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় জরুরি প্রয়োজনে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে মানুষকে। সেবাগ্রহীতাদের এখন একটাই প্রশ্ন—‘চেয়ারম্যান কোথায়?’

​ভুক্তভোগীরা আরও জানান, জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ (পরিচয়পত্র) এবং ওয়ারিশ সনদ নিতে গেলে নির্ধারিত সরকারি ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এমনকি অতিরিক্ত টাকা দিয়েও সময়মতো জন্মনিবন্ধন বা প্রয়োজনীয় কাগজপত্র মিলছে না। সামান্য একটি সনদের জন্য দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছেন না সাধারণ মানুষ।

​ইউনিয়নের বাসিন্দাদের ক্ষোভ, দায়িত্বশীল জনপ্রতিনিধি ও সচিব নিয়মিত কার্যালয়ে না থাকায় নাগরিক সেবা পুরোপুরি ভেঙে পড়েছে। এই অচলাবস্থা কাটাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।


বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত