ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদী ফিরিয়ে আসবে না: আবদুল জব্বার

দেশে আর কোনোদিন অতীত বা বর্তমানের কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জাব্বার। আওয়ামী লীগের কথিত সন্ত্রাস-নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জাব্বার বলেন, ‘আমরা ফ্যাসিস্টদের আর কোনোদিন পুনর্বাসিত হতে দিতে চাই না। কেউ নতুন করে সন্ত্রাসের চেষ্টা করলে বলব, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনাসহ সব অপরাধীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে। সেই সঙ্গে তাদের অবৈধ সম্পদ অন্য দেশ থেকে ফিরিয়ে আনতে হবে। এই দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদী ফিরিয়ে আসবে না।’

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘অতীত প্রেমের কারণে বিএনপি সরকার আজ আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার করতে পারছে না। অনতিবিলম্বে অতীত প্রেম বাদ দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমরা ভারতের নয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই। জাতীয় ঐক্যের একমাত্র পথ হলো গণভোটের গণরায় মেনে নিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো।’

সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেন, ‘জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষ শহীদ ও ৪০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। পরবর্তী নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার তা পাশ কাটিয়ে দেশ চালাচ্ছে।’ এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো পথ নেই। অন্য কোনো পন্থায় ফেরার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।’

জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মো. মুন্না। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের পলাতক নেতা-কর্মীরা বর্তমান সরকারের মদদে পুনরায় নৈরাজ্য সৃষ্টি করছে, যার দায় সরকার এড়াতে পারে না।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস মোল্লা, ড. আসগর আলী, মাওলানা ইব্রাহিম হাসান, মাওলানা খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে শেষ হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদী ফিরিয়ে আসবে না: আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত