বন্দরে কোরআন খতম ও দোয়ার মাধ্যমে টার্ফজোনের যাত্রা শুরু
নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে শাহিদা নবী রুবি টার্ফজোন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টার্ফজোনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টার্ফজোনের কর্ণধার ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক জাতীয় দলের ফুটবলার আমান উল্লাহ আমান, হান্নান সরকার, সুলতান আহমেদ ভূঁইয়া, সমাজসেবক আখতারুজ্জামান, মো. মামুন, মাসুদ ও তোফাজ্জল হোসেন টিয়া, মোয়াজ্জেম হোসেন, মো: আমিনুল ইসলাম শাহিন, জাসাস নেতা খুকু, ইমরান রমজানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবক রাজনীতি ও সাংবাদিকবৃন্দরা । এ সময় টার্ফজোনের কর্ণধার গোলাম নব মুরাদ বলেন, আমি নিজে একজন ফুটবল প্রেমিকা ফুটবলার। আমার মরহুমা স্ত্রী স্মরণে আমি নিজস্ব সম্পত্তি ৩০% এর উপরে জায়গা নিয়ে এটি তৈরি করেছি। এই খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সকল অপরাধ দমন করার মূল লক্ষ্য এটি। তিনি কান্না জনিত কন্ঠে স্ত্রী কথা স্মরণ করে সকলের কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন