ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

কৃষকদলের সভাপতি স্বপনরে উদ্যােগে মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তবারক বিতরণ

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকারের উদ্যােগে মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং মরহুম মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফিরাত কামনা করেন।

এর আগে জুমার নামাজের পর হাজীগঞ্জ এম সার্কাস শাহী মসজিদ পরিদর্শনকালে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, দৃষ্টিনন্দন এ মসজিদটি যেন সুন্দরভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হয়। মসজিদের উন্নয়নমূলক কাজে প্রয়োজনে তাঁকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব। বক্তব্যে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সবাইকে প্রচলিত আইন মেনে চলতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে। দেশে আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাঁর বিচার করবে। ডিসেম্বরকে ঘিরে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিগত সময়ের মতো কোনো ক্যাঙ্গারু আদালত হবে না।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে বিরোধী দল আমাদের সঙ্গে সহযোগিতামূলক অবস্থানে থাকবে—এটাই প্রত্যাশা। নারায়ণগঞ্জের মানুষ অনেক সচেতন, তাই ভয় পাওয়ার কিছু নেই। দিন কিংবা রাত, যেকোনো সময় একটি ফোন কল পেলেই আমরা মানুষের পাশে এগিয়ে আসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদিকা লিপি খন্দকার, , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, সহসাধারণ সম্পাদক আরাফাত খন্দকার সোহাগ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মরহুম মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কৃষকদলের সভাপতি স্বপনরে উদ্যােগে মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তবারক বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত