ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

কুরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলে দেশে কোনো অন্যায়-অপকর্ম থাকবে না: জামাল হোসাইন

​বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন বলেছেন, "দেশে যেসব অরাজকতা তৈরি হচ্ছে, তার প্রধান কারণ মানুষ কুরআন থেকে দূরে সরে আছে। দেশ যদি কুরআনের বিধান অনুযায়ী পরিচালিত হয়, তবে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, হানাহানি ও ব্যভিচারসহ কোনো অন্যায়-অপকর্ম থাকবে না।"

​শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের একটি মিলনায়তনে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগরীর পশ্চিম সাংগঠনিক থানার অন্তর্গত এনায়েতনগর ৯ নম্বর ওয়ার্ড ও ফতুল্লা ৬ নম্বর পশ্চিম ওয়ার্ড যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

​মুহাম্মদ জামাল হোসাইন আরও বলেন, "আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা শরিয়া আইন বাস্তবায়ন চান, কিন্তু বাস্তবে তারা এমন ব্যক্তিদের সমর্থন দেন যারা শরিয়া আইনে বিশ্বাস করে না। বরং যারা কুরআন দিয়ে দেশ চালাতে চায় এবং সংসদে কুরআনপ্রেমী মানুষদের পাঠাতে চায়, তারা তাদেরই বিরোধিতা করেন এবং কটূক্তি করতেও দ্বিধাবোধ করেন না।" এ সময় তিনি উপস্থিত দুই ওয়ার্ডের প্রতিটি কর্মীকে এলাকার প্রতিটি প্রান্তে দাওয়াতি কাজ সম্প্রসারণ করার আহ্বান জানান।

​ফতুল্লা ৬ নম্বর পশ্চিম ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং এনায়েতনগর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এস এম শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরীর সভাপতি মাওলানা মো. ওমর ফারুক।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পশ্চিম থানার আমীর মাওলানা মুজিবুর রহমান শেখ, থানা সেক্রেটারি ফয়সাল আলম, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু সাঈদ মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম। এছাড়াও নারায়ণগঞ্জ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলে দেশে কোনো অন্যায়-অপকর্ম থাকবে না: জামাল হোসাইন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

​বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন বলেছেন, "দেশে যেসব অরাজকতা তৈরি হচ্ছে, তার প্রধান কারণ মানুষ কুরআন থেকে দূরে সরে আছে। দেশ যদি কুরআনের বিধান অনুযায়ী পরিচালিত হয়, তবে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, হানাহানি ও ব্যভিচারসহ কোনো অন্যায়-অপকর্ম থাকবে না।"

​শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের একটি মিলনায়তনে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগরীর পশ্চিম সাংগঠনিক থানার অন্তর্গত এনায়েতনগর ৯ নম্বর ওয়ার্ড ও ফতুল্লা ৬ নম্বর পশ্চিম ওয়ার্ড যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

​মুহাম্মদ জামাল হোসাইন আরও বলেন, "আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা শরিয়া আইন বাস্তবায়ন চান, কিন্তু বাস্তবে তারা এমন ব্যক্তিদের সমর্থন দেন যারা শরিয়া আইনে বিশ্বাস করে না। বরং যারা কুরআন দিয়ে দেশ চালাতে চায় এবং সংসদে কুরআনপ্রেমী মানুষদের পাঠাতে চায়, তারা তাদেরই বিরোধিতা করেন এবং কটূক্তি করতেও দ্বিধাবোধ করেন না।" এ সময় তিনি উপস্থিত দুই ওয়ার্ডের প্রতিটি কর্মীকে এলাকার প্রতিটি প্রান্তে দাওয়াতি কাজ সম্প্রসারণ করার আহ্বান জানান।

​ফতুল্লা ৬ নম্বর পশ্চিম ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং এনায়েতনগর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এস এম শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরীর সভাপতি মাওলানা মো. ওমর ফারুক।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পশ্চিম থানার আমীর মাওলানা মুজিবুর রহমান শেখ, থানা সেক্রেটারি ফয়সাল আলম, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু সাঈদ মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম। এছাড়াও নারায়ণগঞ্জ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত