ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লার মুসলিম নগরে ড্রেন নির্মাণের পরও সড়কে জলাবদ্ধতা দায় এড়ালেন ইউপি সদস্য লিপি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর ৩ নং ওয়ার্ড এলাকায় ঝড়-বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে আছে প্রধান সড়ক। সদ্য ড্রেনেজ প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও এমন জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে জানতে চাইলে দায়সারা জবাব দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য লিপি আক্তার।

​সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মুসলিম নগর এলাকার মানুষ জলাবদ্ধতায় ভুগছেন। সম্প্রতি এলাকায় ড্রেন নির্মাণের কাজ করা হলেও তা জনগণের কোনো উপকারে আসছে না। বরং ড্রেন উপচে পচা ও দুর্গন্ধযুক্ত পানি পুরো রাস্তায় জমে থাকছে। এতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং নোংরা পানিতে চলাচল করে শিশুরা নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে।

​এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মুক্তার গাজী বলেন, "আমরা বরাবরই অবহেলিত। এখানে কোনো উন্নয়নমূলক কাজই জনগণের উপকারে আসে না। ড্রেন করার পরও পচা পানিতে রাস্তা ডুবে আছে। আমরা গণমাধ্যমের মাধ্যমে এলাকার চেয়ারম্যান ও সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়।"

​অপরিকল্পিত কাজ ও জলাবদ্ধতার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে এনায়েতনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লিপি আক্তার শুরুতে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, "আমি কী জানি?"

​পরবর্তীতে তিনি বলেন, "আমি কাজ করেছি ঠিকই, কিন্তু এখানে আমার কিছু করার নেই। আমার বাজেট যা ছিল, আমি সেই অনুযায়ী কাজ করেছি। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। তাছাড়া ওই এলাকাটি এমনিতেই নিচু, এখানে আমি আর কী করতে পারি?" তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "যেহেতু আপনারা জানিয়েছেন, আমি এলাকায় গিয়ে খোঁজখবর নেব।"

​স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণেই সরকারি অর্থের অপচয় হয়েছে এবং ভোগান্তি আরও বেড়েছে। দ্রুত ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফতুল্লার মুসলিম নগরে ড্রেন নির্মাণের পরও সড়কে জলাবদ্ধতা দায় এড়ালেন ইউপি সদস্য লিপি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত