ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে সরকারি খাস জমি ও রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ, উচ্ছেদের নির্দেশ ডিসি কার্যালয়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজারে সরকারি খাস জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে কবির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রযোজ্য ক্ষেত্রে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়।

​জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার নানাখী আলিপুরা এলাকার বাসিন্দা মো. শাহ আলমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি দাপ্তরিক পত্র জারি করা হয়। রেভিনিউ ডেপুটি কালেক্টর তাবাসসুম হাসান তানিশা স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, পঞ্চমীঘাট বাজারে কতিপয় ব্যক্তি সরকারি খাস জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে অস্থায়ী দোকান নির্মাণের চেষ্টা করছেন। এর ফলে বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

​চিঠিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রযোজ্য ক্ষেত্রে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। পত্রের অনুলিপি অভিযোগকারীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কবির হোসেন মুঠোফোনে দাবি করেন, তিনি দোকানটি ক্রয় করেছেন এবং এর প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে রয়েছে। দোকানের ওপর ইমারত নির্মাণের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি যেহেতু দোকান কিনেছি, তাই আমার বৈধতা আছে।” স্থাপনা উচ্ছেদ বা ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, “আমার দুটি বাড়ি আছে, এই দোকান নিয়ে টেনশন করি না।”

​এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি খাস জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা দখলমুক্ত করা হোক। বাজারের স্বাভাবিক পরিবেশ ও ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে সরকারি খাস জমি ও রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ, উচ্ছেদের নির্দেশ ডিসি কার্যালয়ের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজারে সরকারি খাস জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে কবির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রযোজ্য ক্ষেত্রে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়।

​জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার নানাখী আলিপুরা এলাকার বাসিন্দা মো. শাহ আলমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি দাপ্তরিক পত্র জারি করা হয়। রেভিনিউ ডেপুটি কালেক্টর তাবাসসুম হাসান তানিশা স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, পঞ্চমীঘাট বাজারে কতিপয় ব্যক্তি সরকারি খাস জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে অস্থায়ী দোকান নির্মাণের চেষ্টা করছেন। এর ফলে বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

​চিঠিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রযোজ্য ক্ষেত্রে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। পত্রের অনুলিপি অভিযোগকারীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কবির হোসেন মুঠোফোনে দাবি করেন, তিনি দোকানটি ক্রয় করেছেন এবং এর প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে রয়েছে। দোকানের ওপর ইমারত নির্মাণের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি যেহেতু দোকান কিনেছি, তাই আমার বৈধতা আছে।” স্থাপনা উচ্ছেদ বা ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, “আমার দুটি বাড়ি আছে, এই দোকান নিয়ে টেনশন করি না।”

​এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি খাস জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা দখলমুক্ত করা হোক। বাজারের স্বাভাবিক পরিবেশ ও ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত