ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

কাশীপুরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ​

“বইয়ের পাতায় ছোট্ট শিক্ষার্থীদের স্বপ্ন বড় হোক, জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম। আবারও প্রমাণিত হোক মাদক-নেশা, অপসংস্কৃতি, মোবাইল স্ক্রিন আসক্তির চেয়ে জ্ঞান চর্চা অধিক শক্তিশালী”—এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ সদরের কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই একটি সমৃদ্ধ ও আলোকিত জাতি গঠিত হবে। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​এ সময় জেলা প্রশাসক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শিশুদের নৈতিক ও চরিত্র গঠনে শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাঠাগার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস আরও জোরদার হবে এবং তারা মোবাইল স্ক্রিন আসক্তি ও ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কাশীপুরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ​

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

“বইয়ের পাতায় ছোট্ট শিক্ষার্থীদের স্বপ্ন বড় হোক, জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম। আবারও প্রমাণিত হোক মাদক-নেশা, অপসংস্কৃতি, মোবাইল স্ক্রিন আসক্তির চেয়ে জ্ঞান চর্চা অধিক শক্তিশালী”—এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ সদরের কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই একটি সমৃদ্ধ ও আলোকিত জাতি গঠিত হবে। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​এ সময় জেলা প্রশাসক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শিশুদের নৈতিক ও চরিত্র গঠনে শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাঠাগার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস আরও জোরদার হবে এবং তারা মোবাইল স্ক্রিন আসক্তি ও ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত