বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি ক্লাস পার্টি উদযাপন ‎
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ক্লাসের শিক্ষার্থীদের ‘হ্যাপি ক্লাস পার্টি’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর সিএনজি শ্রমিক কমিটির সভাপতি মো. পাপ্পু আহমেদ এবং ম্যানেজিং কমিটির সদস্য নাদিয়া আক্তার।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারসহ অন্যান্য শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। সবশেষে শিশুদের নিয়ে কেক কেটে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আপনার মতামত লিখুন