শফিক মাইনুর জানাজায় জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের অন্যতম সৈনিক, দিলকুশা ক্লাবের সাবেক সেক্রেটারি শফিক মাইনুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির; কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ; ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান; মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ প্রমুখ। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজার আগে মরহুম শফিক মাইনুর কর্মময় জীবনের স্মৃতিচারণা করে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের অন্যতম সৈনিক শফিক মাইনু ফ্যাসিস্ট আওয়ামী লীগের শত জুলুমের শিকার ও বারবার কারানির্যাতিত একজন মজলুম জননেতা। তিনি আজীবন জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ভূমিকা রেখেছেন। বাংলাদেশে ইসলামী সমাজব্যবস্থা কায়েমের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে তিনি আমৃত্যু নিবেদিত ছিলেন। ফলে জীবদ্দশায় তাঁকে বারবার ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, “আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।” একই সঙ্গে শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
উল্লেখ্য, শফিক মাইনু আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আপনার মতামত লিখুন