ইসলাম ধর্ম গ্রহণ করা অগ্রবাণী প্রতিদিন-এর সম্পাদক স্বপন পোদ্দারের ইন্তেকাল
দৈনিক 'অগ্রবাণী প্রতিদিন' পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্বপন পোদ্দার (ইসলাম ধর্ম গ্রহণের পর নাম: হারুন অর রশীদ স্বপন) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত (২১ অক্টোবর) আনুমানিক ১২:৩০ মিনিটে শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৮:১৫ মিনিটে মাসদাইর সিটি করপোরেশন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, দুই বছর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি সনাতন ধর্ম ছেড়ে স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।
তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মতামত লিখুন