যুবদল নেতা জোসেফের মমতাময়ী মাতার ইন্তেকালে জাসাস নেতা জাহাঙ্গীরের গভীর শোক
নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব আজহার হোসেনের সহধর্মিনী এবং মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কে এম মাযহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম দেওয়ান।
এক শোকবার্তায় জাসাস নেতা জাহাঙ্গীর আলম দেওয়ান মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, "আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।"
একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন যেন এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করতে পারেন, সেজন্য মহান আল্লাহর দরবারে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করেন।
আপনার মতামত লিখুন