ঝুট বন্টন নিয়ে অনিয়ম: জাহাঙ্গীরের মাষ্টারমাইন্ডে ওরা সুবিধাবাদী!
ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ফকির অ্যাপারেলসের ঝুট (ওয়েস্টিজ) বণ্টনকে কেন্দ্র করে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ইউনিয়ন বিএনপির নামে ঝুটের কার্যক্রম পরিচালিত হলেও বণ্টনে অধিকাংশ নেতাকর্মী ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু ও সমান বণ্টনের দাবি জানিয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এনায়েতনগর ইউনিয়নের ২ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফকির অ্যাপারেলসের সামনে জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরেন। পরে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গার্মেন্টসের ভেতরে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। আলোচনা শেষে কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ঝুট বণ্টনে বৈষম্যের অভিযোগ ও নিজেদের দাবির কথা জানান তারা।
আর ফকির অ্যাপারেলসের এ ঝুট কান্ডে দলীয় অন্যান্য নেতাকর্মীরা বিনিময় না পেলেও সবচেয়ে বেশী বিনিময় গ্রহন করছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম.মাহমুদুল হক আলমগীর ও বিসিক এলাকার ওয়েষ্টিজ জগতের ছয়নয় করার কারিগর জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীর।
জলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নির্দেশে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম.মাহমুদুল হক আলমগীরের নেতৃত্বে তার বলয়ের লোকজন নিয়ে প্রতি ৪৫ দিন অন্তর ২ ট্রিপ ওয়েষ্টিজ ( ঝুট ) নামানো হয়ে থাকে ফকির অ্যাপারেলস থেকে। প্রায় কোটি টাকার উপরে ঝুট নামানো হয়ে থাকে এ ২ ট্রিপে। আর রনি ও আলমগীরকে এ কাজে সহযোগিতা করে থাকে ডাকাতপুত্র বরিশাইল্লা জাহাঙ্গীর। এ জাহাঙ্গীর প্রতি ট্রিপে সেকেন্ড পার্টির কাছ থেকে ঝুট সংগ্রহ করে কেজি প্রতি ২ টাকা হারে চুরি করছে। আবার প্রতি কেজি ২০ টাকা করে বিক্রি করে তা ১৮ টাকা হারে বিক্রি করেছে বলে সবাইকে শান্তনা দিয়ে থাকে। আবার ওজনে তো চুরি রয়েছেই। অথ্যাৎ প্রতি ১ হাজার কেজির ঝুটকে ওৎন কমিয়ে ৭০০ কেজিতে রুপ ধারন করায় নিক্তির সাহায্যে। এভাবে ৪৫ দিন আন্তর ২ট্রিপে প্রায় কয়েক হাজার কেজি ঝুট বিক্রির টাকা নিজেই নিয়ে যাচ্ছেন যার বিষয়ে জলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম.মাহমুদুল হক আলমগীর ভালভাবে অবগত রয়েছেন বলে একাধিকমুত্রে জানা যায়। অথ্যাৎ প্রতি ২ট্রিপে ফকির অ্যাপারেলস থেকে যে পরিমানে ঝুট নিয়ে বিক্রি করছে তার প্রায় ৩০ শতাংশ টাকা রনি-আলমগীর-বরিশাইল্লা জাহাঙ্গীর তিনজনে নিয়ে যাচ্ছেন। এভাবে ছয়নয় করে ঝুট বিক্রিবাবদ বাকী যে টাকাগুলো থাকে সেখান থেকেও লাখ টাকা করে নিচ্ছেন রনি-আলমগীর-জাহাঙ্গীর।
রনি-আলমগীর-জাহাঙ্গীর কর্তৃক ঝুটের টাকা নিয়ে এভাবে নয়ছয় করার কারনে ফকির অ্যাপারেলস থেকে নামানো ঝুট বিক্রির টাকা ইউনিয়ন বিএনপির অনেক নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন প্রায় আড়াইবছর যাবত। ১৭ বছরের দলের জন্য ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা ফকির অ্যাপারেলস থেকে নামানো ঝুট সেক্টরের হোতা রনি-আলমগীর-জাহাঙ্গীরের কাছ থেকে এভাবেই বঞ্চিত হচ্ছেন। তবে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী উক্ত ঝুট বিক্রির টাকা না পেলেও নিয়মিতভাবে টাকা পাচ্ছেন রনি-আলমগীর-জাহাঙ্গীরের স্বজনরা। এমনকি আলমগীরের বাড়ির নিচে যে মুচি দোকানী রয়েছে সেও পাচ্ছে ফকির অ্যাপারেলসের ঝুট বিক্রির টাকা কিন্তু পাচ্ছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। আবার এ ঝুট বিক্রির টাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম আলমগীর এখন রাজকীয়ভাবে জীবন যাপন করছেন। বাড়িতে নিত্যনতুন টাইলস বসানের ছাড়াও মাঝে-মধ্যে দেশের বাহিরে ভ্রমন আবার হজ্বও করে এসেছেন সম্প্রতি।
আর ডাকাতপুত্র বরিশাইল্লা জাহাঙ্গীর তো তুরুপের তাস। বিগত আওয়ামীলীগের শাসনামলেও এভাবেই ঝুট নামিয়ে মুল্য ও ওজন কম দেখিয়ে প্রায় কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন বলে একাধিক সুত্রে জানা গেছে। ইতিপুর্বে সে এনআর গ্রুপ থেকেও এভাবেই ঝুট নামাতো বলে সুত্রে জানা যায়।
এদিকে মোসবার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা অভিযোগ করে বলেন, ফকির অ্যাপারেলসের ওয়েস্টিজ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন নেতাকর্মীদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, তার ওয়ার্ডের নেতাকর্মীরা ঝুট বণ্টনে বঞ্চিত হচ্ছেন। শুধু আর্থিকভাবে নয়, তাদের ন্যায্য অধিকার ও সম্মান থেকেও বঞ্চিত করা হচ্ছে। এ বৈষম্য থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে, তা নিয়ে দলীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন তুলে তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বিরোধের অবসান ঘটিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান।
খোকা আরও অভিযোগ করেন, অ্যাডভোকেট আলমগীর, বরিশাইল্লা জাহাঙ্গীর ও মশিউর রহমান রনি মিলে ঝুট বণ্টনের কার্যক্রম পরিচালনা করছেন। তাদের কারণে অন্য নেতাকর্মীরা ন্যায্য হিস্যা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। এ ছাড়া কিছুদিন আগে মশিউর রহমান রনির নির্দেশে তার ছেলেকে গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেন খোকা। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বলে উল্লেখ করে বিসিক এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।
এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বলেন, ফকির অ্যাপারেলস কারখানাটি ২ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত। কারখানার ঝুট নামানোর কাজ শুরুতে এই দুই ওয়ার্ডের নেতাকর্মীরা করতেন। কিন্তু পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর, বরিশাইল্লা জাহাঙ্গীর ও যুবদল নেতা মশিউর রহমান রনির প্রভাবের কারণে ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সিরাজ বলেন, নেতাকর্মীদের চাপের মুখে ওয়ার্ড সভাপতি হিসেবে তাকে এ বিষয়ে কথা বলতে আসতে হয়েছে। দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঝুট বণ্টন নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত সমাধান করে নেতাকর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হোক।
অন্যদিকে, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ঝুট বণ্টন নিয়ে অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা মশিউর রহমান রনি কেন্দ্রীয় বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নাম ব্যবহার করে বড় অঙ্কের অর্থ নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থ কোন কেন্দ্রীয় বিএনপি নেতা কিংবা কেন্দ্রীয় যুবদল নেতা গ্রহণ করছেন, তা প্রকাশ করার দাবি জানান তিনি।
ফকির অ্যাপারেলসের ঝুট বণ্টনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট এ অসন্তোষ ক্রমেই প্রকাশ্যে আসছে। অভিযোগকারীরা বলছেন, দলীয় পরিচয় ব্যবহার করে ঝুট ব্যবসা পরিচালিত হলে এর সুফল ও হিস্যা বণ্টনেও স্বচ্ছতা এবং ন্যায্যতা থাকা জরুরি। তারা দ্রুত দলীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করে বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন