ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

রাজশাহীতে চার সিটি কর্পোরেশন প্রশাসক, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময় সফর, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগর ভবনে কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিদের বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়। এরপর নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান ব্যবস্থার মূল্যায়ন, পারস্পরিক শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে চার সিটি কর্পোরেশন প্রশাসক, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময় সফর, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগর ভবনে কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিদের বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়। এরপর নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান ব্যবস্থার মূল্যায়ন, পারস্পরিক শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত