ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন

উৎসবমুখর পরিবেশ ও সামাজিক ঐক্যবন্ধনের মধ্য দিয়ে বন্দরে 'নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদ'-এর ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর, ২০২৬) বাদ মাগরিব বন্দর রসুলবাগস্থ নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদ ক্লাবে এক প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​রসুলবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি সেলিম আহমেদ, সহ-সভাপতি হারুন রশীদ এবং সদস্য আবুল কালামের সশরীর উপস্থিতিতে এ সামাজিক ও ক্রীড়া উদ্যোগটির ভর্তি ফর্ম উন্মোচন করা হয়।

​অনুষ্ঠানে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা মোঃ সুজন, সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি সামসুল আলম হজরত, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাদিম, সাংগঠনিক সম্পাদক আসলাম রকি, প্রচার সম্পাদক নোভেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক রতন, প্রবাসী কল্যাণ সম্পাদক রিয়াদ মির্জা, সহকারী অর্থ সম্পাদক আকাশ এবং সদস্য মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এছাড়াও রসুলবাগ মাদক বিরোধী সংগঠনের সভাপতি এমদাদ ও সেক্রেটারি আল আমিন আলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান এবং একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় উঠতি বয়সী কিশোর ও তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে এবং মাদকমুক্ত, স্বাস্থ্যবান ও সুস্থ সমাজ গঠনে এই ফুটবল একাডেমি অত্যন্ত কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে। একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে উদীয়মান ফুটবলার তৈরি এবং তরুণদের ইতিবাচক ধারায় ধরে রাখার ব্যাপারে আয়োজকবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

উৎসবমুখর পরিবেশ ও সামাজিক ঐক্যবন্ধনের মধ্য দিয়ে বন্দরে 'নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদ'-এর ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর, ২০২৬) বাদ মাগরিব বন্দর রসুলবাগস্থ নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদ ক্লাবে এক প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​রসুলবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি সেলিম আহমেদ, সহ-সভাপতি হারুন রশীদ এবং সদস্য আবুল কালামের সশরীর উপস্থিতিতে এ সামাজিক ও ক্রীড়া উদ্যোগটির ভর্তি ফর্ম উন্মোচন করা হয়।

​অনুষ্ঠানে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা মোঃ সুজন, সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি সামসুল আলম হজরত, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাদিম, সাংগঠনিক সম্পাদক আসলাম রকি, প্রচার সম্পাদক নোভেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক রতন, প্রবাসী কল্যাণ সম্পাদক রিয়াদ মির্জা, সহকারী অর্থ সম্পাদক আকাশ এবং সদস্য মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এছাড়াও রসুলবাগ মাদক বিরোধী সংগঠনের সভাপতি এমদাদ ও সেক্রেটারি আল আমিন আলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান এবং একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় উঠতি বয়সী কিশোর ও তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে এবং মাদকমুক্ত, স্বাস্থ্যবান ও সুস্থ সমাজ গঠনে এই ফুটবল একাডেমি অত্যন্ত কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে। একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে উদীয়মান ফুটবলার তৈরি এবং তরুণদের ইতিবাচক ধারায় ধরে রাখার ব্যাপারে আয়োজকবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত