সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৭' আয়োজন উপলক্ষে অংশীজন সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 'জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব ২০২৭' আয়োজন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনে এ সভার আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে অংশ নেন স্থানীয় প্রশাসন, কারুশিল্প বিশেষজ্ঞ, অনুরাগী, প্রত্নতত্ত্ব গবেষক, সাংবাদিক এবং লোক ও কারুশিল্পীরা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক (পিপিএম)। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল হাসান, মিজানুর রহমান, কামাল উদ্দিন ভূঁইয়া, মাজারুল ইসলাম, রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সভায় বক্তারা বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিবিজড়িত লোকজ উৎসব গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও কারুশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে। প্রতি বছরের মতো আগামী উৎসবকেও সুন্দর, নিখুঁত ও সার্বজনীনভাবে সফল করতে ফাউন্ডেশন ও স্থানীয় প্রশাসনসহ সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, "সকলের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতায় এবারের লোকজ উৎসবকে আরও আকর্ষণীয় ও শৃঙ্খলাবদ্ধভাবে উদযাপন করা হবে।
আপনার মতামত লিখুন