ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সাহিত্য

কবি আজিজুর রহমান এর কবিতা "শব্দের পরকীয়া"

শব্দের পরকীয়া আজিজুর রহমান শব্দের সংসারে হঠাৎ ছন্দপতন—কবিকে করেছে বিষণ্ন, করেছে হতাশ।ছন্দের এই ব্যত্যয়ের নেপথ্যেকোন অদৃশ্য অভিমান, কোন গোপন ষড়যন্ত্র—কারণ খুঁজতে বিজ্ঞ আদালতদিয়েছে তদন্তের নির্দেশ।শব্দেরা কি অভিমানী?নাকি জমে আছে দীর্ঘদিনের মনোমালিন্য?কবির দায়ের করা মামলায়একে একে আদালতে হাজির হলো শব্দেরা—জিজ্ঞাসাবাদে বসেছে তদন্ত কমিটি।কত মিথ্যে অজুহাত,কত বাহানা, কত ছলনার আশ্রয়!এমন সব মিথ্যে তারা সাজিয়ে এনেছে—দুগ্ধপোষ্য শিশুওযার একটুকু বিশ্বাস করবে না।অথচ শব্দের অবয়বেস্পষ্ট ভেসে উঠেছে মিথ্যার চাপ;ঠোঁটের কোণে নীরবতা,চোখের পাতায় অপরাধের ছায়া—তবু পাপ-পুণ্যের হিসাব কষছে না কেউ।জিজ্ঞাসাবাদ শেষ—নীরবতায় ভারী হয়ে উঠল আদালতকক্ষ।প্রতিবেদন হাতে নিয়েবিচারপতির চোখে বিস্ময়ের ঝড়।তদন্তে উঠে এলো—শব্দের সংসারে আদরে লালিত শব্দগুলোকখন যে আপন ঠিকানা ভুলেঅন্য কোনো বর্ণমালার উঠোনে গিয়েমোহের জালে জড়িয়ে পড়েছে!কিসের প্রলোভনে?কোন অদৃশ্য আকর্ষণে?কোন নিষিদ্ধ মায়ার টানে—শব্দেরা আজ পরকীয়ার নিষিদ্ধ নেশায় লিপ্ত?

কবি আজিজুর রহমান এর কবিতা "শব্দের পরকীয়া"