ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে দুর্গোৎসবের পাশাপাশি চলছে অনুমোদনহীন মেলার প্রস্তুতি

নারায়ণগঞ্জের বন্দরে দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। এরই মধ্যে বন্দর ১ নম্বর খেয়াঘাটের ময়মনসিংহ পট্টি সড়কের পাশে মণ্ডপসংলগ্ন এলাকায় বসানো হচ্ছে বিভিন্ন ধরনের বিনোদনসামগ্রী নিয়ে মেলা। তবে এ মেলার অনুমোদন রয়েছে কি না এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে মণ্ডপসংলগ্ন স্থানে স্থাপন করা হচ্ছে বিভিন্ন ধরনের বিনোদনসামগ্রী। সেখানে দোলনাসহ শিশুদের বিনোদনের বিভিন্ন উপকরণ প্রস্তুত করতে দেখা যায় কয়েকজনকে। তবে মেলার আয়োজক কারা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এখন পর্যন্ত কোনো মেলার অনুমোদন হয়েছে, এমন কোনো তথ্য আমার কাছে নেই। দুর্গাপূজাকে ঘিরে রাস্তাঘাট দখল করে অনুমোদনহীন কোনো মেলা বসানোর তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বন্দরে দুর্গোৎসবের পাশাপাশি চলছে অনুমোদনহীন মেলার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। এরই মধ্যে বন্দর ১ নম্বর খেয়াঘাটের ময়মনসিংহ পট্টি সড়কের পাশে মণ্ডপসংলগ্ন এলাকায় বসানো হচ্ছে বিভিন্ন ধরনের বিনোদনসামগ্রী নিয়ে মেলা। তবে এ মেলার অনুমোদন রয়েছে কি না এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে মণ্ডপসংলগ্ন স্থানে স্থাপন করা হচ্ছে বিভিন্ন ধরনের বিনোদনসামগ্রী। সেখানে দোলনাসহ শিশুদের বিনোদনের বিভিন্ন উপকরণ প্রস্তুত করতে দেখা যায় কয়েকজনকে। তবে মেলার আয়োজক কারা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এখন পর্যন্ত কোনো মেলার অনুমোদন হয়েছে, এমন কোনো তথ্য আমার কাছে নেই। দুর্গাপূজাকে ঘিরে রাস্তাঘাট দখল করে অনুমোদনহীন কোনো মেলা বসানোর তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করব।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত