ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক ‎

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে দুই নারীসহ তিনজনকে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ স্থানীয় জনতা।

‎

‎মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরের দিকে নবীগঞ্জ এলাকার ভবন মালিক অপু সারোয়ার ও নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী ইংরেজি শিক্ষিকা রওশন আরা মীমের মালিকানাধীন ভবনে এই ঘটনা ঘটে।

‎

‎আটককৃতরা হলেন— বাড়ির ভাড়টিয়া মরিয়ম ওরফে সনি (বন্দর কাইতাখালি এলাকার ছবি সরদারের মেয়ে ও ইস্পাহানি আকিজ গেইট এলাকার রফিক মিয়ার স্ত্রী সনি এবং নবীগঞ্জ জালাল সরদার মসজিদ সংলগ্ন এলাকার জানু মিয়ার ছেলে রাজিব।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভবন মালিক অপু সারোয়ারের বিরুদ্ধে স্থানীয়দের সরাসরি অভিযোগ রয়েছে। ফ্ল্যাটটি তারা পতিতালয়ে পরিনত করেছে। এমনকি প্রায়ই অপরিচিত নারী-পুরুষের অবাধ যাতায়াত ও সন্দেহজনক আচরণ নিয়ে আশপাশের বাসিন্দাদের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

‎

‎স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক অপু সারোয়ার তার নিচতলার ফ্ল্যাটে মরিয়মকে নিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। 

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ওই ফ্ল্যাটে এক তরুণ ও তরুণী প্রবেশ করলে সন্দেহভাজন হিসেবে এলাকার কয়েকজন সচেতন বাসিন্দা সেখানে প্রবেশ করেন। এ সময় তাঁরা ফ্ল্যাটের ভেতর আপত্তিকর অবস্থায় লোকজনকে দেখতে পান বলে দাবি করেন। পরবর্তীতে ঘর তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের নানা সরঞ্জামাদিসহ একাধিক আলামত উদ্ধার করা হয়।

‎

‎পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশের এসআই বিনয় ও এএসআই হাবিব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং দুই নারীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। তবে ঘটনার সময় বাড়ির মালিক অপু সারোয়ারকে সেখানে পাওয়া যায়নি।

‎

‎ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে স্কুল শিক্ষিকার স্বামী অপু সারোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি এসে কথা বলবো, আমি আসতেছি, পরে আর ফ্ল্যাটে আসেনি।

‎

‎নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজ সহকারী ইংরেজি শিক্ষিকা রওশন আরা মিম জানান, আমি আসতাছি বড় করে ছবি দিয়ে সংবাদ করে দিয়েন। 

‎এলাকাটিকে অপরাধমুক্ত রাখতে এবং বাড়ির মালিক অপু সারোয়ারসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

‎

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক ‎

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত