ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

কদমতলী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পশ্চিম থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় মুরাদপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

 বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমির মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবদুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কদমতলী মধ্য থানা আমির মুহাম্মদ মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুল হান্নান পাটোয়ারী, মনিরুজ্জামান, মাসুদ রানা, কাজী মনিরুল ইসলাম, আবুল হাশেম, মাওলানা হাসান উল্লাহ ও কমিশনার পদপ্রার্থী কাজী মাইনুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, হৃদরোগ, শিশু ও চক্ষুসহ বিভিন্ন বিভাগে ৫৫০ জন নারী, পুরুষ ও শিশুকে সেবা প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের সবাইকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কদমতলী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পশ্চিম থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় মুরাদপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

 বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমির মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবদুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কদমতলী মধ্য থানা আমির মুহাম্মদ মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুল হান্নান পাটোয়ারী, মনিরুজ্জামান, মাসুদ রানা, কাজী মনিরুল ইসলাম, আবুল হাশেম, মাওলানা হাসান উল্লাহ ও কমিশনার পদপ্রার্থী কাজী মাইনুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, হৃদরোগ, শিশু ও চক্ষুসহ বিভিন্ন বিভাগে ৫৫০ জন নারী, পুরুষ ও শিশুকে সেবা প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের সবাইকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত