ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

দুই দফা দলীয় বহিষ্কারের পরও বহাল তবিয়তে সিদ্ধিরগঞ্জের ইকবাল প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার একাধিক অভিযোগ উঠেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে দুই দফা বহিষ্কৃত হলেও তার বিতর্কিত কর্মকাণ্ড থামেনি বলে স্থানীয়দের অভিযোগ।

​স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের নেপথ্যে ইকবাল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও সম্প্রতি একই ধরনের অভিযোগে তাকে দ্বিতীয়বারের মতো দল থেকে বহিষ্কার করা হয়।

​ভুক্তভোগীদের অভিযোগ, ইকবাল হোসেনের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে হামলা ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

​এছাড়া, সিদ্ধিরগঞ্জ থানার কতিপয় পুলিশ কর্মকর্তার (এসআই) সঙ্গে যোগসাজশ করে নিরীহ মানুষদের মিথ্যা মামলায় জড়ানোর গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ইকবাল হোসেনের সঙ্গে মতবিরোধ হলেই সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া একটি মারামারির ঘটনায় এমন কয়েকজনকে আসামি করা হয়েছে, যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন না এবং ঘটনার সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা ছিল না বলে স্থানীয়রা দাবি করছেন। এই মামলার পেছনেও সাবেক এই কাউন্সিলরের ইন্ধন রয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

​সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের প্রশ্ন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার বিরুদ্ধে দুই দফায় সাংগঠনিক ব্যবস্থা নিলেও স্থানীয় প্রশাসন কেন এখনো নীরব ভূমিকা পালন করছে? কোন অদৃশ্য শক্তির বলে এত অভিযোগের পরও তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ও থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুই দফা দলীয় বহিষ্কারের পরও বহাল তবিয়তে সিদ্ধিরগঞ্জের ইকবাল প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত