ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে বুনিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বুনিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হাফেজ আয়ুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রাণী সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীন নেতা  এসএমসির সাবেক সভাপতি হাজী আব্দুস সোবহান, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি, বিদ্যালয় কমিটির সহ সভাপতি ও দলিল লিখক  দীন ইসলাম দীপু, বিদ্যুৎসাহী সদস্য সুরাইয়া খানম, অভিভাবক সদস্য মো. সেলিম ও সুপ্তি আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মো. সাহান উল্লাহ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরকার জাহিদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষাজীবনের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নুরুল হক।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে বুনিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বুনিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হাফেজ আয়ুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রাণী সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীন নেতা  এসএমসির সাবেক সভাপতি হাজী আব্দুস সোবহান, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি, বিদ্যালয় কমিটির সহ সভাপতি ও দলিল লিখক  দীন ইসলাম দীপু, বিদ্যুৎসাহী সদস্য সুরাইয়া খানম, অভিভাবক সদস্য মো. সেলিম ও সুপ্তি আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মো. সাহান উল্লাহ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরকার জাহিদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষাজীবনের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নুরুল হক।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত