ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ কলেজে তিন শিক্ষক-কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রওশন সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালাহউদ্দিন এবং সাচিবিক বিদ্যা বিভাগের প্রদর্শক বাবুল চন্দ্র সাহাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

১৫ ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নারায়ণগঞ্জ কলেজের অডিটোরিয়াম কক্ষে, নারায়ণগঞ্জ জেলা  রোভার কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম খান, হিতৈষী প্রতিনিধি সদস্য জনাব আবুল কাউছার (আশা) এবং বিদ্যোৎসাহী সদস্য মিসেস রহিমা খাতুন শরীফ (মায়া)।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের কর্মজীবন, দায়িত্বশীলতা এবং কলেজের শিক্ষা কার্যক্রমে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের কর্মময় জীবনের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সাফল্য কামনা করা হয়।

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষা কার্যক্রমে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে তিন শিক্ষক-কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রওশন সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালাহউদ্দিন এবং সাচিবিক বিদ্যা বিভাগের প্রদর্শক বাবুল চন্দ্র সাহাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

১৫ ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নারায়ণগঞ্জ কলেজের অডিটোরিয়াম কক্ষে, নারায়ণগঞ্জ জেলা  রোভার কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম খান, হিতৈষী প্রতিনিধি সদস্য জনাব আবুল কাউছার (আশা) এবং বিদ্যোৎসাহী সদস্য মিসেস রহিমা খাতুন শরীফ (মায়া)।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের কর্মজীবন, দায়িত্বশীলতা এবং কলেজের শিক্ষা কার্যক্রমে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের কর্মময় জীবনের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সাফল্য কামনা করা হয়।

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষা কার্যক্রমে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত