নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মাসি‍ক শবগুজারী অনুষ্ঠিত
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে শহরের খানপুরস্থ লাল মসজিদে সংগঠনের নিয়মিত মাসিক শবগুজারী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শবগুজারীতে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা মজলিসের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের আরেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল।
রাতে আয়োজিত এ শবগুজারী অনুষ্ঠানে সংগঠনের অগ্রগতি, সার্বিক দিকনির্দেশনা ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন