ঢাকা   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে চাদা না পেয়ে ট্রাক চালককে পেটালেন শ্রমিকদল নেতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান দাবিকৃত ১০ হাজার চাদা না পেয়ে রুবেল (২৬) নামে এক ট্রাক চালককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৩ আক্টোবর) দুপুরে রুবেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। 

ভুক্তভোগী রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামে একটি কোম্পানির ট্রাক চালক হিসেবে কাজ করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যায়। এসময় তারাব পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান রুবেলের কাছে ১০ হাজার টাকা চাদা দাবি করে। তার দাবিকৃত চাদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দিবে না বলে হুমকি ধামকি দিতে থাকে। এসময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক প্রধান রুবেলসহ তার লোকজন এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। রুবেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফজলুল হক ও তার লোকজন চলে চলে যায়। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলে, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে চাদা না পেয়ে ট্রাক চালককে পেটালেন শ্রমিকদল নেতা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান দাবিকৃত ১০ হাজার চাদা না পেয়ে রুবেল (২৬) নামে এক ট্রাক চালককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৩ আক্টোবর) দুপুরে রুবেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। 

ভুক্তভোগী রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামে একটি কোম্পানির ট্রাক চালক হিসেবে কাজ করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যায়। এসময় তারাব পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান রুবেলের কাছে ১০ হাজার টাকা চাদা দাবি করে। তার দাবিকৃত চাদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দিবে না বলে হুমকি ধামকি দিতে থাকে। এসময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক প্রধান রুবেলসহ তার লোকজন এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। রুবেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফজলুল হক ও তার লোকজন চলে চলে যায়। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলে, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত