ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে হাসপাতালে রোগীর চেইন ছিনতাইকালে নারী আটক ‎

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে হাসপাতালে রোগীর চেইন ছিনতাইকালে নারী আটক  ‎

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর চেইন ছিনতাই করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মোসাঃ আসমা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার বাসিন্দা ও মো. মনিরের স্ত্রী।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আসমা বেগম হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে আটক নারীকে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

‎এ বিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান জানান, “এই হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে আনসার সদস্য মোতায়েনের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে এক যুবককে মাদকসহ আটক করেছিলেন আনসার সদস্যরা। আজ চেইন ছিনতাইকালে আরও একজনকে আটক করা হয়েছে। আনসার মোতায়েনের ফলে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তায় আমরা অনেক সুফল পাচ্ছি।”

‎হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনসার সদস্যদের নিয়মিত নজরদারির কারণে হাসপাতাল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে হাসপাতালে রোগীর চেইন ছিনতাইকালে নারী আটক ‎

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর চেইন ছিনতাই করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মোসাঃ আসমা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার বাসিন্দা ও মো. মনিরের স্ত্রী।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আসমা বেগম হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে আটক নারীকে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

‎এ বিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান জানান, “এই হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে আনসার সদস্য মোতায়েনের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে এক যুবককে মাদকসহ আটক করেছিলেন আনসার সদস্যরা। আজ চেইন ছিনতাইকালে আরও একজনকে আটক করা হয়েছে। আনসার মোতায়েনের ফলে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তায় আমরা অনেক সুফল পাচ্ছি।”

‎হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনসার সদস্যদের নিয়মিত নজরদারির কারণে হাসপাতাল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত