বক্তাবলীতে চাঁদাবাজ জয়নাল গংদের বিরুদ্ধে পঞ্চায়েত কমিটির মানববন্ধন
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও খুনি জয়নাল ও তার দুই পুত্র আলমগীর এবং জাহাঙ্গীর রনির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বক্তাবলীর আনন্দ বাজার সহ ৩ থানার ৫ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আনন্দ বাজারে সাবেক ইউপি সদস্য হাজ্বী মোহাম্মদ আলী মেম্বারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, হাজ্বী মোহাম্মদ মোকতার হোসেন,হাজী মোহাম্মদ মতিন, হাজী আব্দুস সাত্তার, হাজী মোহাম্মদ আফজাল হোসেন, হাজী তাইজুদ্দিন, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, হাসান আলী, আকবর মন্ডল, শাহজালাল, মোহাম্মদ বাবুল, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ইয়াসিন মন্ডল, মোহাম্মদ সেলিম,সুরুজ্জামান, নাজিমুদ্দিন, আসলাম মন্ডল, মোহাম্মদ লোকমান হোসেন, মোঃ মুন্নাফ, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফটিক চান বেপারী, রুহুল মন্ডল,আবু সাইদ প্রমুখ।
বক্তারা বলেন,জয়নাল ও তার দুই পুত্র আলমগীর, জাহাঙ্গীর রনি ফতুল্লা থানা,কেরানীগঞ্জ থানা ও সিরাজদিখান থানা এলাকায় ভূমিদস্যুতা,চাঁদাবাজি ও খুন খারাবি সহ নানান অপকর্মের কারনে কয়েক লক্ষাধিক মানুষ জিম্মি ও আতংকিত হয়ে জীবন যাপন করছে।
জয়নাল ও তার পরিবার আওয়ামী লীগের দোসর হিসেবে দাবড়িয়ে বেড়াতো।বর্তমানে বিএনপির নাম ব্যবহার অপকর্ম করছে বলে বক্তারা অভিযোগ করেন।
অবিলম্বে ধুর্ধুর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ,ভূমিদস্যু ও খুনি জয়নাল,তার দুই পুত্র আলমগীর, জাহাঙ্গীর রনি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে নারায়নগঞ্জ,মুন্সিগঞ্জ এবং ঢাকার পুলিশ সুপার ও রেবের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।পরে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন