ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের শুভেচ্ছা ‎

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের শুভেচ্ছা  ‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আবুল হোসেন রিপন বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার দিন।

‎তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎আবুল হোসেন রিপন বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

‎তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং নারায়ণগঞ্জ মহানগরসহ ১১ নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের শুভেচ্ছা ‎

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আবুল হোসেন রিপন বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার দিন।

‎তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎আবুল হোসেন রিপন বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

‎তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং নারায়ণগঞ্জ মহানগরসহ ১১ নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত