ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা

আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ২৮ আগস্ট (শুক্রবার) বিকালে শহরের এক মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে এই রাজপথের কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করবো ইনশাআল্লাহ ।"

​সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় লংমার্চ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ২৮ আগস্ট (শুক্রবার) বিকালে শহরের এক মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে এই রাজপথের কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করবো ইনশাআল্লাহ ।"

​সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় লংমার্চ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত