হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠন সম্পন্ন
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। জেলা সভাপতি- আল্লামা আব্দুল আউয়াল দা.বা, সি.সহ-সভাপতি- আল্লামা আব্দুল কাদির দা.বা, সেক্রেটারি- মুফতী বশীরুল্লাহ দা.বা. সি.সহ-সেক্রেটারি- মাও. বদরুল আলম সিলেটী দা.বা, অর্থ সম্পাদক- মাওলানা খুরশিদ আলম দা.বা, প্রচার সম্পাদক- মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর সভাপতি- মাওলানা জাকির হুসাইন কাসেমী দা.বা. সহ-সভাপতি- মুফতী মামুনুর রশীদ কাসেমী দা.বা. সেক্রেটারি- মাওলানা আব্দুর রহমান দা.বা. সাংগঠনিক সম্পাদক- মুফতী মাহমুদুল হাসান কাসেমী দা.বা.
২৬ আগস্ট-২০২৬, বুধবার দুপুরে শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঐতিহাসিক ডিআইটি মসজিদের খতীব মাওলানা আব্দুল আউয়াল।
সভায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হিসেবে আল্লামা আব্দুল আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির (আমলাপাড়া মাদ্রাসা), সেক্রেটারি মুফতী বশীরুল্লাহ (মাদানীনগর মাদ্রাসা), সিনিয়র সহ-সেক্রেটারি মাওলানা বদরুল আলম সিলেটী (ইসলামী ঐক্যজোট), সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁও), অর্থ সম্পাদক মাওলানা খুরশিদ আলম (আমলাপাড়া) এবং প্রচার সম্পাদক হিসেবে মুফতী শেখ শাব্বীর আহমাদ (খেলাফত মজলিস) নির্বাচিত হন।
মহানগর কমিটিতে সভাপতি হিসেবে মুফতী জাকির হুসাইন কাসেমী, সহ-সভাপতি মুফতী মামুনুর রশীদ (বিকেএম), সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান (দেওভোগ মাদ্রাসা) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মাহমুদুল হাসান কাসেমী (হাজীপাড়া মাদ্রাসা) নির্বাচিত হন।
উক্ত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ সহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
জেলা ও মহানগর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য থানা প্রতিনিধি এবং হেফাজতভূক্ত দলগুলোর কাছ থেকে তালিকা নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই সমন্বয় করে তা ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন