ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলায় ২৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সচেতন মহল দাবি, (ওসি) আব্দুল বারিক যোগদান করার পর থেকে অপরাধীরা আতংকে রয়েছে। সেই ধারাবাহিকতা আজ ভুয়া পুলিশসহ ২৪ জনকে করা হয়েছে। 

কারণ এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিভিন্ন অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীরা আইনের আওতায় আনা হয়েছিল। সাহসিকতা, কৌশল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে তিনি সহকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছেও প্রশংসিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ৩ জন, আদালতের ওয়ারেন্ট ভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের ঘটনায় মামলা ও আইনগত অভিযোগ রয়েছে। অভিযানের অংশ হিসেবে তাদের শনাক্ত করে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল বারিক বলেন, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

গ্রেপ্তারদের বিরুদ্ধে  আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত