ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের অগ্রসর কর্মীদের শিক্ষাসফর–২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ‘অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষাসফর–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট (শুক্রবার) দিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ঐতিহাসিক শালবন বিহার এলাকায় এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিক, অর্থ সম্পাদক ​আরিফুল ইসলাম, ছাত্র আন্দোলন সম্পাদক ​জাহিদুল ইসলাম। 

​শিক্ষাসফরে বক্তারা অগ্রসর কর্মীদের নৈতিকতা, সুশিক্ষা ও সাংগঠনিক দক্ষতায় অনন্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। দিনব্যাপী নানা আয়োজন ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে সফলভাবে এ সফর সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের অগ্রসর কর্মীদের শিক্ষাসফর–২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ‘অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষাসফর–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট (শুক্রবার) দিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ঐতিহাসিক শালবন বিহার এলাকায় এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিক, অর্থ সম্পাদক ​আরিফুল ইসলাম, ছাত্র আন্দোলন সম্পাদক ​জাহিদুল ইসলাম। 

​শিক্ষাসফরে বক্তারা অগ্রসর কর্মীদের নৈতিকতা, সুশিক্ষা ও সাংগঠনিক দক্ষতায় অনন্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। দিনব্যাপী নানা আয়োজন ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে সফলভাবে এ সফর সম্পন্ন হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত